বিজেপির মিছিল থেকে হামলা তৃণমূল সমর্থককে - The News Lion

বিজেপির মিছিল থেকে হামলা তৃণমূল সমর্থককে

 


দি নিউজ লায়ন;   বিজেপির মিছিল থেকে হামলা তৃণমূল সমর্থককে। বাড়ির সামনেই এই আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ অঞ্চলের গোপালনগর কাটিপোতায়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সুখলাল মৃধা। 


অভিযোগ, তাঁকে পিস্তলের বাট ও চাপার দিয়ে মারা হয়েছে।  অভিযোগ বুধবার সন্ধ্যায় ওই এলাকায় বিজেপির একটি মিছিল হচ্ছিল। মিছিল চলার সময়েই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সুখলালের ওপর আচমকা এই হামলা চালানো হয়েছে। আক্রান্ত সুখলাল এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের অভিযোগ দায়ের।


 নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনা নিয়ে সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম জানান, বিজেপি ওই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। তাই আমাদের কর্মীদের ওপর এভাবে হামলা চালানো হয়েছে। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.